রোজা পালনকারীদের জন্য অনেক সওয়াব ও পুরস্কারের ঘোষণা রয়েছে কোরআন ও হাদিসে। ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। এজন্য মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা রমজান মাসের পুরো এক মাসই রোজার জন্য বরাদ্দ করে দিয়েছেন তার বান্দাদের। এবং রমজান ছাড়াও বছরের কিছু নির্দিষ্ট দিনে নফল রোজা রাখার বিধান রয়েছে। যেমন-
আরবি বর্ষপূঞ্জির ৯ম মাস তথা রমজানে রোজা রাখা ফরজ। বাকি ১১ মাস সুন্নাত-মুস্তাহাব ও নফল রোজা রাখার নিয়ম রয়েছে। তবে বছরে পাঁচটি দিন এমন রয়েছে, যেদিনগুলোয় রোজা রাখা হারাম বা নিষিদ্ধ।
যেদিনগুলোতে রোজা রাখা হারাম
> ঈদুল ফিতরের (১ শাওয়াল) দিন।
> ঈদুল আজহার (১০ জিলহজ) দিন।
> ঈদুল আজহার পরের ৩ দিন। অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখের দিন।

Comments
Post a Comment