ইতিকাফের পরিচয়, গুরুত্ব ও ফজিলত

ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই লোক দেখানো এবং দুনিয়াবী স্বার্থ পরিহার করে, শুধু মাত্র আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জনের জন্য ই‘তিকাফ করতে হবে। ইতিকাফ মানুষকে দুনিয়াবী ব্যস্ততা পরিহার করে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়া শিক্ষা দেয় এবং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক জুড়ে দেয়। এতে আল্লাহর প্রতি মহববত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য বিশেষ কিছু সুযোগ দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো, এ মাসের শেষ দশকের বরকতময় রজনী ‘লায়লাতুল কদর’ (ليلة القدر) যা হাজার মাস অপেক্ষা উত্তম। সেই রজনী পাবার জন্য ইতিকাফ এক বিশেষ ব্যবস্থা।

Comments